• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নেভি অফিসারদের স্ত্রী অদলবদলের মামলা

navy-1_9652খেলাধুলা ডেস্ক: ভারতের নেভি কর্মকর্তাদের স্ত্রী অদলবদলের মামলায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক নেভি অফিসারের স্ত্রী’র করা অভিযোগের ভিত্তিতে কেরল সরকারকে SIT গঠন করে তিন সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
২০১৩ সালে এই অভিযোগ জানান ওই মহিলা। বিয়ের এক বছর পর ২০১৩-এর ৪ এপ্রিল ওই অফিসারের স্ত্রী তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। শারীরিক ও মানসিকভাবে তার উপর নৃশংস অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তার আরও অভিযোগ, পাঁচ নৌসেনা অফিসার ও তাদের একজনের স্ত্রী তার উপর যৌন নির্যাতন চালিয়েছে। নৌসেনা অফিসাররা স্ত্রী অদলবদল বা ওয়াইফ সোয়্যাপও করেন বলে তিনি অভিযোগ করেছেন। তার অভিযোগ, তার স্বামী বিয়ের পর থেকেই তাকে জোর করে ওয়াইফ সোয়্যাপিং পার্টিতে অংশ নেওয়ার জন্য জোর করত। এসব পার্টির আমন্ত্রণ পত্রও আদালতে দাখিল করেছেন ওই মহিলা। তিনি এই কাজে রাজি না হওয়ায় তার স্বামী তার উপর অত্যাচার করত বলেও তার অভিযোগ। স্বামীর সহকর্মী ও সিনিয়র অফিসাররা তাকে যৌন হেনস্থা করতেন বলেও অভিযোগ করেছেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুর ও বিচারপতি আর ভানুমতির ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিয়ে জানিয়েছে, যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তার তদন্ত পুলিশই ভালোভাবে করতে পারবে। গঠন করতে হবে স্পেশ্যাল ইনভেস্টিগেটিভ টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ