• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

ওয়াগনের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

CTG1463378916চট্টগ্রাম : চট্টগ্রামের ষোলশহর এলাকার রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের ধাক্কায় একটি বাসের দুই যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, ষোলশহর রেলক্রসিংয়ে একটি বিআরটিসি বাসকে একটি তেলবাহী ওয়াগন ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ