• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

তনুকে ধর্ষণের ‘আলামত’ মিলেছে

তনুঢাকা: ময়নাতদন্তে চিকিৎসকরা না পেলেও সিআইডির ডিএনএ পরীক্ষায় কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের ‘আলামত’ মিলেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ সোমবার রাতে এই তথ্য জানিয়েছেন।

কাহহার আকন্দ বলেন, আমাদের ল্যাবে যে ডিএনএ টেস্ট করা হয়েছে, তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দায়িত্বে থাকা বিশেষ সুপার নাজমুল করিম খান বলেন, ডিএনএ পরীক্ষায় পুরুষের বীর্যের আলামত পাওয়া গেছে।

গত ২০ মার্চ তনু হত্যাকাণ্ডের পর পুলিশ ধর্ষণের সন্দেহের কথা জানালেও ১৫ দিন পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তের পর ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানিয়েছিল।

এরপর আদালতের আদেশে কবর থেকে লাশ তুলে তনুর দ্বিতীয় ময়নাতদন্ত হয়। সেই পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি বলে জানান সিআইডি কর্মকর্তা কাহহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ