• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

ইউএনওর ওপর হামলার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ফেনীফেনী: ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম রাকিব হায়দারের ওপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বসর তপন ও চিথলিয়া ইউনিয়রন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ ৮ জনের বিরুদ্ধে পরশুরাম মডেল থানার পুলিশ সোমবার আদালতে চার্জশিট দাখিল করেছে।

ফেনী জেলা জজ কোর্টের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউল আলমের আদালতে বসর তপন ও চিথলিয়া ইউনিয়রন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ ৮ জনকে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আগামী ২৬ মে বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণ শেষে মামলার শুনানির দিন ধার্য করে আদালত।

ফেনী জেলা জজ কোর্টের দ্রুত বিচার আদালতের সিএসআই মাহবুবুর রহমান জানান, ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম রাকিব হায়দারের ওপর হামলা মামলায় ৮ জনের বিরুদ্ধে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী আদালতে চার্জশিট দাখিল করেছেন।

উল্লেখ্য যে, গত ৬ মে ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রাকিব হায়দারকে (৪০) জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিল-ঘুষি মেরে আহত করে।

ওই দিন সকালে পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে যান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ইউএনও রাকিব হায়দার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা চিতলিয়ার শলিয়ায় হেলিপ্যাডের কাছে অবস্থান করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপন ইউএনওকে ডাকলে তিনি সাড়া না দেয়ার অভিযোগে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। এরপর তার দুজনের সঙ্গে আরো ১০-১২ জন নেতাকর্মী যোগ দিয়ে ইউএনওকে মারধর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ