• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

এমপিওভুক্তি নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ

সংসদসিসি নিউজ: সব যোগ্যতা থাকার পরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া এবং কবে নাগাদ এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে কিংবা আদৌ হবে কি না সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে কোনো জবাব না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে তা পর্যায়ক্রমে এমপিওভুক্তির ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা।
এদিকে ফলাফলের ভিত্তিতে ভালো প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির আশ্বাস দিয়েছেন বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেক্ষেত্রে ভাল ফল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করা যেতে পারে বলে মত দেন তিনি।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল কুদ্দুস, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ননএমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার কথা বলেছেন কমিটির সদস্যরা। মন্ত্রীও এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।
বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের অবসর সুবিধা প্রাপ্তি সহজীকরণ নিয়েও আলোচনা হয়। কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি দ্রুত নিশ্চিত করার সুপারিশ করে।
এছাড়া বৈঠকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি শিক্ষা পাঠদানকে আরো বেশি কার্যকর ও যুগোপযোগী করার সুপারিশ করে কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ