• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নিয়োগ পেলেন ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ২০২০ জন

সরকারী লোগোসিসি নিউজ: ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ২ হাজার ২০ জনকে চাকরিতে নিয়োগের জন্য চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুন তাদের নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নিয়োগের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
২০১৩ সালের ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী। ওই বছরের ৮ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
তবে প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন বলে অভিযোগ উঠে। এনিয়ে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এরপর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল ১৪ জুলাই প্রকাশ করা হয়। নতুন এ ফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হন। পিএসসি বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করে। তাদের মধ্য থেকে এই ২ হাজার ২০ জনের সরকারি চাকরিতে নিয়োগের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ