• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

বিয়ের ৪ দিন পর ছাত্রদল নেতা নিহত

CTG1463460424চট্টগ্রাম : বিয়ে করার মাত্র চার দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (২৪) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাইপাস এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মোশাররফ হোসেন মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। গত শুক্রবার তিনি বিয়ে করেন।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় মোশাররফ হোসেনের মোটরসাইকেলকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোশাররফকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ