• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

সৈয়দপুরে চুরির মামলায় মেম্বার প্রার্থী আটক

আটকসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে চুরির মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদ-প্রার্থীকে আটক করেছে পুলিশ। সাইদুল ইসলাম (৩৮) নামে আটক ওই ব্যাক্তি আসন্ন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থী। সোমবার সৈয়দপুর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম শরীফ তাকে ওই ইউনিয়নের জানেরপাড় নিজ বাড়ী থেকে আটক করে।

এএসআই শরীফুল ইসলাম শরীফ সিসি নিউজকে জানান, আটক সাইদুলের নামে সৈয়দপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ