সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ সোমবার অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে। আটক আসামীরা হলেন সৈয়দপুর শহরের রসুলপুরের আব্দুল আজিজের পুত্র শাহিন (৩৮), হাওয়ালদারপাড়ার মৃত আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ আলী (৫৪), ক্যান্ট. নীচু কলোনীর মৃত আ: মুহিতের পুত্র ইউসুফ আলী, বাঁশবাড়ী হানিফ মোড়ের পল্লী চিকিৎসক ইসাহাক আলীর পুত্র জামিল হোসেন সেন্টু (৩০) এবং উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের জিকরিয়া মামুদের পুত্র সামিনুল হক ওরফে লালবাবু (৩৫)।
সৈয়দপুর থনার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এম আর সাঈদ, কার্তিক চন্দ্র মোহন্ত, নজরুল ইসলাম, নাজমুল হক ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম শরীফ সাজাপ্রাপ্ত পলাতক এসব আসামীকে গ্রেফতার করেন।