সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী নাজির হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। নাজির হোসেন সৈয়দপুর শহরের বিচালী পট্টির নাভানা ট্রেডার্সের মালিক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এম আর সাঈদ সিসি নিউজকে জানান, আটক ওই ব্যবসায়ী অর্থ লেনদেন সম্পর্কিত একটি মামলায় সাজাপ্রাপ্ত। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।