আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে একটি ইসলামিক সম্মেলন চলছিলো,বক্তৃতা করছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তারিক রামাদান। হঠাৎই মঞ্চে উঠে পড়েন আপাদমস্তক বোরকায় ঢাকা কয়েকজন নারী আর মুহূর্তেই পোশাক খুলে অর্ধনগ্ন নারীরা স্লোগান দেন ‘আল্লাহ কোনো রাজনীতিক নন’।
আয়োজক আর অতিথিদের বিস্ময়ের ধাক্কা কাটার আগেই দ্রুত সম্মেলন কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যায় তারা। তবে প্রকাশিত একটি ভিডিও চিত্রে উপস্থিত অনেককেই তাদের ওপর চড়াও হতে দেখা যায়।
এই নগ্নবক্ষা নারীরা আন্তর্জাতিক নারীবাদী গ্রুপ ‘ফেমেন’ এর সদস্য । ফেমেনের এক বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদার হুডের উগ্রপন্থী মতাদর্শ ফ্রান্সে প্রচার বন্ধ করতেই এইরকম প্রতিবাদ জানানো হয়েছে।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=5m1hSTp47sw