বিনোদন ডেস্ক: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি শহরের সুন্দরী শিরলি কারভিনেন জিতে নিয়েছেন এবারের মিস ফিনল্যান্ডের খেতাব। এ ছাড়া আসরে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে তুরকু শহরের হেতা সাল্লীনেন ও হেলসিংকি শহরের আরেক সুন্দরী এলি-নরা কসকেলা।
রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস ফিনল্যান্ড-২০১৬ এর গ্র্যান্ড ফাইনাল। এতে বিচারকদের রায়ে ‘মিস ফিনল্যান্ড’র মুকুট পরিয়ে দেয়া হয় ২৩ বছর বয়সী শিরলির মাথায়।
জানা গেছে, আসন্ন ‘মিস ওয়ার্ল্ড-২০১৬’ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন শিরলী কারভিনেন। এর আগে মিস ফিনল্যান্ড ২০১৬ এর গ্র্যান্ড ফিনালে পর্বে অংশ নেন ১০ জন প্রতিদ্বন্দ্বী। তারা বিচারক ও দর্শকদের সামনে তাৎক্ষণিক পারফরম্যান্সে অংশ নেন। এ সময় বিচারকদের বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দেন তারা।