• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নীলফামারীতে শিক্ষকদের মানববন্ধন

Screenshot_2নীলফামারী প্রতিনিধি: নারায়নগঞ্জের পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কুমার ভক্তকে মারপিট ও কান ধরিয়ে লাঞ্চিত করার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নীলফামারী  শিক্ষক সমাজের ব্যানারে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।

এসময় শিক্ষক সমাজের মানববন্ধন কর্মসূচিতে একত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিম ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাহিদ মাহমুদ।

মানববন্ধন চলাকালে সেখানে কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু খোকারাম রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে  শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক, চওড়া কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, শিক্ষক মৃণাল কান্তি রায়, পরিতোষ রায়, উত্তম কুমার রায় বাদল, সুধির রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ