• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

তদন্ত কমিটিকে ফিরিয়ে দিলেন শ্যামল কান্তি

শ্যামলসিসি নিউজ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বসের ঘটনায় গঠিত ৫ সদস্য তদন্ত কমিটিকে পাত্তা দিলেন না লাঞ্ছিত শিক্ষক। উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতি আস্থা না থাকায় দেখা না করে ফিরিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গঠিত ৫ সদস্য তদন্ত কমিটি লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সঙ্গে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে দেখা করতে গেলেও তাদের সঙ্গে দেখা করেনি। তদন্ত কমিটিকে ফিরিয়ে দিয়েছে।
এদিকে তদন্ত কমিটির সঙ্গে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কেন দেখা করেনি তা স্পষ্টভাবে কেউ কিছু বলেনি। তবে শিক্ষকের স্ত্রী একটা কথাই বলেছেন স্থানীয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতি শ্যামল কান্তি ভক্তের আস্থা নেই।
শ্যামল কান্তি সব সময় বলে আসছেন যেই তদন্ত কমিটি গঠন করেছে এরা সবাই এমপি সেলিম ওসমানের পোষা লোক। বিশেষ করে তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম নুরুল আমিন নিরপেক্ষ নয়। কারণ ঘটনার সময় এই শিক্ষা অফিসার উপস্থিত থাকার পরও শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কোনো ধরনের সহযোগিতা করেনি।
এদিকে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার নিরাপত্তার স্বার্থে দুইজন পুলিশ অফিসারসহ পুলিশ সদস্য পাহারায় রয়েছে। তিনি যাতে কোনো ধরনের সমস্যা না পড়েন হাসপাতাল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত তদন্ত কমিটির সঙ্গে কেন দেখা করেনি তা তদন্ত কমিটির প্রধান বন্দর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম নুরুল আমিনকে জিজ্ঞাসা করা হলে তিনি সঠিক কোন উত্তর না দিয়ে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ