সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মাদক বিক্রির সময় হাতেনাতে আনারুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুন্সিপাড়া এলাকায় গাঁজা বিক্রির সময় থেকে আটক করে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।
আটক মাদক বিক্রিতা আনারুল হক মুন্সিপাড়ার বাবুল হোসেনের পুত্র। সে দীর্ঘদিন থেকে গাঁজা বিক্রি করে আসছিল বলে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন সিসি নিউজকে নিশ্চিত করেন। েএ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০।
অপরদিকে সম্প্রতি শহরের সোহেলরানা মোড়ের চাউলপট্টি থেকে ইয়াবা বিক্রির সময় আহমেদ হোসে ছটু (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন। আটক ছটু শহরের নতুন বাবুপাড়ার সিঙ্গিপুকুর এলাকার আসলাম হোসেনের পুত্র। পুলিশ তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।