• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

শিক্ষক শ্যামল কান্তি ঢাকা মেডিকেলে

সিসি নিউজ: শ্যামলনারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে শ্যামল কান্তিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়কের ব্যক্তিগত সহকারী (পিএ) সিদ্দিকুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে শ্যামল কান্তির স্ত্রী একটি আবেদন করেন। এতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য তিনি তাঁর স্বামীকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নিতে চান। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুর পৌনে একটার দিকে এই হাসপাতালে আসেন শ্যামল কান্তি। তিনি চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ