• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

হাবিপ্রবিতে শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

হাজী দানেশদিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি সেলের উদ্যোগে ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৩ দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ শুরু হয়েছে। আগামী ২২ মে কর্মশালা শেষ হবে।
শুক্রবার (২০ মে) সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউমেনিটিস, বিজ্ঞান ও ফিসারিজ অনুষদের প্রায় ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিষয় বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মোজাহার আলী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ