• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

ডোমারে হিন্দ্র বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

20.05.16  hindu kan picডোমার (নীলফামারী) প্রতিনিধি: শিক্ষক শ্যামল কুমার ভক্তকে লঞ্চিত করার প্রতিবাদে ও  সাত দফা দাবীতে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বিক্ষোভ সামাবেশ, কান ধরে উপজেলা পরিষদ ভবনের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান করেছে। শুক্রবার দুপুরে ডোমার চৌরঙ্গী মোড় হতে উপজেলা হিন্দুবৗদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্দ্যোগে ব্যানার ফেস্টুন সহকারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে কান ধরে অবস্থান নেয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। এর সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদরে সভাপতি গোড়াচাদ অধীকারী, উপজেলার সম্পাদক নিখিল চন্দ্র সাহা, পুজা উৎযাপন পরিষদের সভাপতি রামনিওয়াশ আগোরওয়ালা, সম্পাদক উজ্জ্বল কানজিলাল, শেখ চন্দ্র সাহা, অরবিন্দ্র সাহা, জগবন্ধু রায় প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সম্প্রতি গত ৪ ডিসেম্বর ২০১৫  সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং নারায়নগঞ্জে শিক্ষক শ্যামল কুমার ভক্তকে লঞ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ