• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

সরকারের সাফল্য তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিসি নিউজ: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত সাত বছরের সাফল্য তুলে ধরতে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয় এখন তাদের গৃহিত বিভিন্ন সফল কার্যক্রমের ফিরিস্তি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য-উপাত্ত পাঠানোর জন্য জোর তাগাদা দেয়া হচ্ছে। সম্প্রতি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে শীর্ষ কর্মকর্তাদের এ ব্যস্ততা চোখে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মন্ত্রণালয়ের সফল কার্যক্রম তথ্যপ্রচারের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, তারা সাফল্যগাঁথা তৈরি করে সচিবের কাছে পাঠাচ্ছেন। তিনি গ্রিন সিগন্যাল দিলে সেগুলো রেডিও, টিভি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ গ্রহণ করা হবে।
২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে পরবর্তী পাঁচ বছর ও বর্তমান মেয়াদে দুই বছর সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। এ সময় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হলেও এ সকল কার্যক্রমের অগ্রগতির তথ্য প্রচারে বড় ধরনের উদ্যোগ নেয়া হয়নি। এ কারণেই সফল কার্যক্রমের ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরতে এ নির্দেশনা জারি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুরুল আলম স্বাক্ষরিত ওই নির্দেশনামূলক চিঠি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জারি হলেও এখনো পর্যন্ত সবগুলো মন্ত্রণালয় তথ্য সংগ্রহের কাজ শেষ করতে পারেনি। ওই চিঠির শিরোনাম ছিল ‘সরকারের ৭ বছরের অগ্রগতির তথ্য প্রচারের ব্যবস্থা গ্রহণ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ