সিসি ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যানসি। গত ৪ মে তৃতীয়বারের মতো কন্যাসন্তানের মা হন তিনি। নতুন অতিথি আলিনা জাফরিনকে পেয়ে আনন্দে দিন কাটছিল ন্যানসি-জায়েদ দম্পতির। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে ন্যানসির তৃতীয় কন্যাসন্তান। ১৭ দিনের মাথায় আজ শনিবার সকালে সাড়ে ৯টায় শেষনিঃশ্বাস ত্যাগ করে ক্ষণিকের এই অতিথি।
এ প্রসঙ্গে ন্যানসি বলেন ‘জন্মের পর থেকেই ওর নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। যার জন্য ওকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। কিন্তু এতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুটি অস্ত্রোপচার করা হয়। তবু ওকে ফেরানো গেল না। আসলে আপনাদেরও যেমন কিছু বলার নেই তেমন আমারও নেই। তবে সবাই আলিনার জন্য দোয়া করবেন।’
ন্যানসির রোদেলা ও নায়লা নামে আরো দুই মেয়ে রয়েছে।