• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

দেশের সেরা ভ্যানু সৈয়দপুর

11সিসি নিউজ: প্রথম আলোর উদ্দ্যোগে সারাদেশকে ৯টি অঞ্চলে বিভূক্ত করে গত ফেব্রুয়ারি থেকে সারাদেশের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়। আর তারই ধারাবাহিতায় গত ৮ এপ্রিল রংপুর অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয় সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ে। উক্ত প্রতিযোগের আয়োজক ছিলো সৈয়দপুর প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। বলা বাহুল্য, প্রথম আলোর উদ্দ্যোগে এটাই ছিলো প্রথম কোন উপজেলা শহরে ভাষা প্রতিযোগ আয়োজন। আর তাতেই মনোমুগ্ধকর আয়োজন করে উপস্থিত বিচারকদের মন জয় করে বাজিমাত করে আয়োজক কমিটি। বিভিন্ন তথ্য ও গোপন সূত্রের ভিত্তিতে এতোদিন জানা যাচ্ছিলো দেশব্যাপী সেরা হওয়ার দৌড়ে সবার এগিয়ে সৈয়দপুর। প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টুর সাথে কথা হলে তিনি জানান, ২০ মে ঢাকায় দেশের নয়টি অঞ্চলের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে জাতীয় উৎসব এর মনোগ্রাম অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয় দেশব্যাপী প্রথম আলো ভাষা প্রতিযোগ আয়োজনেরর দিক দিয়ে সেরা ভেন্যু নির্বাচিত হয়েছে সৈয়দপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ