• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

সৈয়দপুরে বিআরটিসি বাস দোকানে, পথচারী নিহত

Saidpurসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত জালাল উদ্দিনের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ায়। ঘটনাটি ঘটেছে, আজ রোববার দুপুরে সৈয়দপুর বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড়ে।

পুলিশ জানায়, পথচারী জালাল উদ্দিনকে চাপা দিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ের একটি সেলুনের দোকানে ঢুকে পড়ে। এতে  দুইজন আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা এ ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ করে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌছে জনতার দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ