• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

জনগনের সহযোগীতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়- ডিআইজি

Nilphamari-DIG Photoনীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। অপরাধ দমন করতে দেশের প্রত্যেক নাগরিককের সহযোগীতা প্রয়োজন। নাগরিকরা যাতে পুলিশকে সহযোগীতা করে সেই জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রমে মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে। যে সকল মানুষ অপরাধ দমনে  পুলিশকে সহযোগীতা করেছে তার সুফল ভোগ করছে সাধারণ মানুষ।
শনিবার সকালে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ এ্যাড. প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী বক্তব্য দেন।
ডিআইজ খন্দকার গোলাম ফারুক আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সমাজের প্রত্যেক মানুষ যার যার অবস্থান থেকে যদি এগিয়ে আসেন তাহলে সকল অপরাধ দমন করে দেশেকে স্থিতিশীল রাখা সম্ভব হবে পুলিশের পক্ষে।
কমিউনিটি পুলিশিং সদস্যদের উদ্যেশে ডিআইজি বলেন, রংপুর বিভাগের  আট জেলার আনাছেকানাছে যে কোন ধরণের অপরাধ দমনে অপনারা বড় ভুমিকা রাখবেন। সেই সঙ্গে এলাকায় ছোটখাটো যেসব সমস্য রায়েছে তা চিহ্নিত করে তা সমাধন করবেন। এতে থানায় মামলা সংখ্য যেমন হ্রাস পাবে তেমনি এলাকায় শান্তি বজায় থাকবে।
সমাবেশে জেলার ছয় উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ