• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

সৈয়দপুরের বোতলাগাড়ী ইউপি’র দুই কোটি টাকার বাজেট ঘোষণা

buzzetসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২২ মে) বিকেলে আনুষ্ঠানিক ভাবে ইউনিয়ন পরিষদের সচিব মো. মোশাররফ হোসেন ওই বাজেট ঘোষণা করেন।

বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাইদুর রহমান সরকারের সভাপতিত্বে পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। বাজেটের উপর বক্তব্য রাখেন ইউপি সদস্য হারুন-অর রশিদ, শিক্ষক ইদ্রিশ আলী প্রমুখ। ঘোষণা অনুষ্ঠানে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরে ২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮’শ ৭২ টাকার বাজেট ঘোষণা করা হয়। যা গত অর্থ বছরে ছিল ২ কোটি ৬ লাখ ৬১ হাজার ৬৭ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ