• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে নির্বাচনী প্রচারনায় গিয়ে জাপা নেতা লাঞ্চিত!

লাঞ্চিতসিসি নিউজ: ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় গিয়ে লাঞ্চিত হয়েছেন জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি কাজী ময়নুল ইসলাম। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে।

সূত্র মতে, ৬ মাস আগে সৈয়দপুর সিটি কলেজের অধ্যক্ষ জাপা নেতা কাজী ময়নুল ইসলামের প্রতিষ্ঠানে আয়া পদে নিয়োগের জন্য কামারপুকুর ইউনিয়নের নুরু নামে জনৈক জাপা নেতা তার নিজের মেয়ের জন্য ৪০ হাজার টাকা রফাদফা করেন। পরে আয়া পদে ওই মহিলার চাকুরী না হওয়ার কারনে উল্লেখিত টাকা ফেরত চান চাকুরী প্রত্যাশী মহিলার পরিবার। আর এ ঘটনার জের ধরে গতকাল রোববার রাতে অধ্যক্ষ ময়নুল ইসলাম নির্বাচনী প্রচারণায় হাজারীহাটে গেলে চাকুরী প্রত্যাশী মহিলার স্বামী কাশিরাম তিনপাই এলাকার মৃত বদিয়ার রহমানের পুত্র জুয়েল (জাপা নেতা নুরু জামাতা) টাকার দাবি করে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

হাজারীহাটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, জুয়েল তার স্ত্রীর চাকুরীর জন্য দেয়া টাকা ফেরত চাইতে গেলে ওই জাপা নেতা তার (জুয়েল) উপর চটে গিয়ে লাঞ্চিত করার চেষ্টা করে। এসময় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে কাজী ময়নুল ইসলামকে লাঞ্চিত করে।

এ ব্যাপারে সৈয়দপুর সিটি কলেজের অধ্যক্ষ জাপা নেতা কাজী ময়নুল ইসলামের সাথে কথা হয়। তিনি সিসি নিউজকে চাকুরীর বিষয়ে টাকা লেনদেনের কারনে বাকবিতন্ডা হয়েছে এ সত্যতা নিশ্চিত করে বলেন, ওই টাকা চাকুরী প্রত্যাশী মহিলার বাবাকে ( নূরু) ফেরত দেয়া হয়েছে। তারপরও আমাকে সমাজে হেয় করার জন্য অন্য কারো উষ্কানিতে জুয়েলকে দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা প্রদানের তিন মাস পর বাড়ী থেকে কলেজের দূরত্ব বেশী বলে চাকুরী করবেনা মর্মে জানালে টাকা ফেরত দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ