• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কাহারোলে অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

Pic 1কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আ’লীগ সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্বরোপ করেছেন। এই সরকারের আমলে পুরুষের পাশাপাশি প্রতিটি সেক্টরেও নারীদের অগ্রাধিকার দিয়েছেন। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি পিতা-মাতাকে খেয়াল রাখতে হবে তাদের ছেলে মেয়েদের পড়া লেখার প্রতি। এই আ’লীগ সরকার শিক্ষাকে যুগউপযোগী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদেরকে ভালভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলে দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। সরকার নারীদের শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন।

শনিবার কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ২৬৯ জন অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান এবং উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এ.কে.এম ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল গণি (মাষ্টার), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোঃ মনসুর রহমান, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান বাবু সত্যজিৎ রায়, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর পল¬ী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালনা বোর্ডের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান (খোকন), কাহারোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জেলা সৈনিকলীগের আহবায়ক মোঃ কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ