• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

টঙ্গীতে পুলিশের সোর্সকে হাত-পায়ের রগ কেটে হত্যা

215508_1টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে কুতুব আলী (৪৫) নামে পুলিশের এক সোর্সকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা কুপিয়ে কুতুব আলীর হাতের কবজি আলাদা করে ফেলেছে।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন কুতুব আলী। তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ