• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

বিরলে নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় বিএনপি কর্মী গ্রেফতার

আটকদিনাজপুর প্রতিনিধি : বিরল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে ধানের শীষ মার্কার এক কর্মীকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় নৌকার কর্মী এয়াকুব হোসেন বাদি হয়ে গত সোমবার বিরল থানায় মামলা করেছে।
এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক আজমের মির্জাপুর নামক স্থানের নির্বাচনী শাখা অফিস গত ২২ মে রাত ১১টার দিকে ধানের শীষ মার্কার কর্মী ও সমর্থকরা ভাংচুর করে। এ ঘটনায়  রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আহসান আলীর পুত্র নৌকা মার্কার কর্মী এয়াকুব হোসেন বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মোজাহারুল ইসলামের ধানের শীষ মার্কার ১৩ জন কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে গত ২৩ মে ২০০২ সালে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার আইন সংশোধন/১৪) এর ৪ (১) ধারায় বিরল থানায় একটি মামলা দায়ের করে। থানার মামলা নং-১২, তারিখঃ ২৩.০৫.২০১৬।
গত সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে বিরল থানার পুলিশ এজাহার নামীয় ধানের শীষ মার্কা কর্মী ওই ইউপির রাণীপুকুর (ফাজিলপুর) গ্রামের আলহাজ্ব আশরাফ আলীর পুত্র হামিদুর রহমানকে বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলাবার দুপুরে ধৃত আসামী হামিদুর রহমানকে পুলিশ আদালতে সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ