• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

দিনাজপুরে আইনজীবী ফোরামের মানববন্ধন

Furam Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বিএনপির চেয়ারর্পান খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া’র মুক্তি ও নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে এই মানববন্ধন পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিট।
মঙ্গলবার (২৪ মে) দুপুর আড়াইটায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি কবির বিন গোলাম চার্লি, সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমূখ। মানববন্ধনে ফোরাম নেতা মো. মইনুল ইসলাম, সিনিয়র আইনজীবী আবু আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমাম আলী, ফোরাম নেতা মো. রইস উদ্দিন, মো. ফিরোজ ইব্রাহিম, আলহাজ্ব রিয়াজুল ইসলাম শাহ, গোলাম ফারুক, আনোয়ারুল আজিম খোকন, আব্দুল বাকী, মশিউর রহমান, আজেদুর রহমানসহ অন্যান্য নেতৃকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তি ও নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্চনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ