• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

নীলফামারীতে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বাস্তবায়নে সভা

Nilphamari Pic-1নীলফামারী প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. আব্দুল রশীদ। এছাড়াও জেলার ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান,নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরের প্রধান, এনজিওর প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বৃদ্ধিমত্তায় বিশেষ যে ১০টি উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই ১০টি উদ্যোগ বাস্তাবায়ন করায় দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। এ গুলো হলো একটি বাড়ি একটি খামার,আশ্রয় প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসুচি,নারী ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপক্তা কর্মসুচি,বিনিয়ক বিকাশ ও পরিবেশ সুরক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ