• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ওয়ার্কশপে পড়ে থাকা ৫ কোটি টাকার বিএমডব্লিউ জব্দ

BMWঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপ থেকে অবৈধভাবে আমদানি করা ৫ কোটি টাকার একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার তেজগাঁওয়ের ৩৪৫ নম্বরের মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়।  গত ১ মাস গাড়িটি পরিত্যক্ত অবস্থায় গ্যারেজে পড়ে ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা জানতে পারে, শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আমদানি করা হয়। গোয়েন্দাদের অভিযানে ধরা পরার ভয়ে গাড়ির মালিক গাড়িটি ওয়ার্কশপে ফেলে চলে যান।
বিএমডব্লিউ এক্স৫ মডেলের গাড়িটি কালো রঙের। এতে ঢাকা মেট্রো-শ ০০-০৫০১ নম্বর প্লেট লাগানো আছে। এটির ইঞ্জিন ক্যাপাসিটি প্রায় ৩০০০ সিসি; যার শুল্ক মোট গাড়ির মূল্যের ৬০১ শতাংশ।
শুল্ক গোয়েন্দা জানায়, তাজুল নামের এক চালক প্রায় এক মাস আগে মেরামতের জন্য ওই ওয়ার্কশপে গাড়িটি রেখে যান। এরপর আর কেউ এটি নিতে আসেননি। অনেকবার চেষ্টার পরও তাকে পাওয়া যায়নি।
ড. মইনুল খান বলেন, গাড়িটি ওয়ার্কশপের জিম্মায় দেয়া হয়েছে। আরো অনুসন্ধান করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
এরআগে এপ্রিলে একটি বিএমডব্লিউ কার, একটি বিএমডব্লিউ জিপ ও একটি পোরশে জিপ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এরপর চলতি মাসের শুরুর দিকে জব্দ করা হয় বিলাসবহুল রেসিং কার ‘ওডি আর ৮’। এ গাড়িটি আমদানিতে সাড়ে ৮ কোটি টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ