• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

ধানের শীষের প্রার্থীর পক্ষে জাগপা সভাপতির গনসংযোগ

Jagpa prodhan Picদিনাজপুর প্রতিনিধি : জাগপা সভাপতি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা শফিউল আলম প্রধান বলেছেন, গনতন্ত্র ও আইনের শাসন চাইলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। আগামী ২৮ মে সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকে প্রার্থীদের বিজয়ী করে জুলুমবাজ সরকারের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তিনি বলেন, এই নির্বাচনে কোন প্রকার কারচুপি করলে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।
তিনি মঙ্গলবার (২৪ মে) বিকেলে সদর উপজেলার পাঁচবাড়ী বাজারে শশরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পদক হাসানুজ্জামান উজ্জল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম, জাগপা নেতা রকিবুদ্দিন চৌধুরী মুন্না, শাহজাহান খোকন প্রমূখ। পথ সভায় শফিউল আলম প্রধান বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলামকে পরিচয় করিয়ে দেন।
পরে তিনি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মোহনপুর, সিকদারহাট, রুপমমোড়সহ আরো কয়েকটি পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তাঁর সাথে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও জাগপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ