• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিক্ষক শ্যামলকে লাঞ্চিত করার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

News PIcসিসি নিউজ: নারায়নগঞ্জের পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কুমার ভক্তকে মারপিট ও কান ধরিয়ে লাঞ্চিত করার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

আজ বুধবার সকাল ১১টার দিকে খানসামা শিক্ষক সমাজের ব্যানারে উপজেলা পরিষদের প্রধান ফটকে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে সেখানে খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শিবায়ন গোস্বামীর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে  শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ছাতিয়নগড় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু মনোরঞ্জন রায়, খানসামা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পশ্চিম বাশুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, খানসামা ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক মো. শওকত আলী ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ