• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

দিনাজপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রেস ব্রিফিং

DC Press Brifing Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) বেলা ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম রাব্বি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইমতিয়াজ হোসেন, সিনিয়র অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। জেলা প্রশাসক মীর খায়রুল আলম বর্তমান সরকারের আমলে দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ও বাস্তায়িত কর্মকান্ড, সাফল্য, অগ্রগতির বিবরণ তুলে ধরেন। এছাড়া ই-কমপ্লেইন কেয়ার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ভূমি মামলা সংক্রান্ত তথ্য প্রদান, জেলা ওয়েব পোর্টালের মাধ্যমে জেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি মাদক নিয়ন্ত্রন ও এর কুফল সম্পর্কে জনগণকে সতর্ক করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্যে সিনিয়র অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন দূর্যোগ বিষয়ক উপস্থপনায় অগ্নি দূর্ঘটনা, ভূমিকম্প মোকাবেলায় করণীয় এবং বজ্রপাত ও বজ্রবিদ্যুতের কারণে ঝুঁকিহ্রাসে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। এ ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে লিখনীর মাধ্যমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহবান জানান। প্রেস ব্রিফিংয়ে মাদক নিয়ন্ত্রনে জেলা প্রশাসন কর্তৃক আগামী ৩ জুন দিনাজপুরে যে বিশাল র‌্যালির আয়োজন করা হয়েছে ওই র‌্যালিতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহবান জানানো।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিয়াসহ দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ