নীলফামারী: পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ফারুক হোসেনকে (২৫) মঙ্গলবার রাতে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম গ্রামে।
অভিযোগ মতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাঠ ব্যবসায়ী ফারুক হোসেন গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে গাছ কিনতে যায়। সে সময় ফারুক হোসেন ও তার স্ত্রী দুলালী বেগম বাড়িতে ছিল না। সে সময় বাড়িতে তাদের মেয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে একা পেয়ে ওই কাঠ ব্যবসায়ী জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় । মেয়েটি আত্মচিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে কাঠ ব্যবসায়ী আটক করে। মেয়েটিকে তাকে ধর্ষনের চেষ্ঠা কথা জানালে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে কাঠ ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মামলা হয়েছে জানায় কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি জানান আটক ব্যাক্তিকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।