• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বেরোবিতে ধোলাই খেলেন প্রেমিক প্রেমিকা

প্রেমিক-প্রেমিকারংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রেম করতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক প্রেমিক যুগল। এতে প্রেমিক-প্রেমিকা দু’জনই আহত হয়েছেন। গণধোলাইয়ের শিকার হওয়া প্রেমিকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও প্রেমিক কারমাইকেল কলেজের ছাত্র বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ক্যাম্পাসের ভিতর মসজিদের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের মসজিদের পেছনের বাগানে ওই যুগলকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কয়েকজন শিক্ষার্থী তাদেরকে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে ওই প্রেমিক যুগলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান বাংলামেইলকে বলেন, ‘অভিযুক্ত ওই প্রেমিক যুগলের অবিভাবকদের সঙ্গে কথা বলে ছেড়ে দেয়া হয়েছে।’

বেরোবি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আলী বাংলামেইলকে জানান, গণধোলাইয়ের ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ওই যুগলকে উদ্ধার করে প্রক্টরের হাতে তুলে দেয়। পরে প্রক্টর তাদেরকে তাদের অভিভাবকের হাতে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ