• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৯

সড়ক দূর্ঘটনামাদারীপুর: জেলার সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে ঘটনাস্থলে ৫জন ও সদর হাসপাতালে ৪ মারা গেছেন। নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বরিশালের হিরু লাল বাড়ৈ (৬০), ঝালকাঠির সুফিয়া বেগম (৫০), বাসের সুপারভাইজার টিটু (৪০), মো. আলী (৪৫) ও মিজান (৪০)। এতে গুরুতর আহতদের বরিশাল, ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে মাদারীপুরের সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ হতাহতদের উদ্ধার্ করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, বাসটি উপরে তোলা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ