• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

আসামের এমএলএ আবেদনময়ী আঙুরলতা

1111বিনোদন ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কংগ্রেসকে পেছনে ফেলে এ নির্বাচনে আসাম থেকে বিজয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

বিধানসভা নির্বাচনে আসামের একটি অঞ্চলে এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অভিনেত্রী আঙুরলতা ডেকা। তিনি যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সেটি ছিল মুসলিম অধুষ্যিত এলাকা। এখানে বেশির ভাগ অধিবাসী বাংলাদেশ থেকে যাওয়া মাইগ্রেন্ট। তাই সেখানে বিজেপির জয় নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় ছয় হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আঙুরলতা।

বিজয়ী হওয়ার পর থেকেই আলোচনায় তিনি। তার সাহসী অভিনয়, আবেদনময়ী রূপ এবং সৌন্দর্য সবকিছু মিলিয়ে বলা হচ্ছে তিনিই ভারতের সবচেয়ে আবেদনময়ী এমএলএ।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন তিনি। তার আবেদনময়ী ছবিগুলো ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। অনেকেই তার সৌন্দর্য নিয়ে মন্তব্য করছেন। এদের মধ্যে রয়েছেন খ্যাতিমান পরিচালক রাম গোপাল ভার্মাও।

আঙ্গুরলতাতবে সুন্দরী এমএলএ তকমা নিয়ে চলতে চান না তিনি। চান মানুষের জন্য কাজ করতে। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অভিনত্রেী হিসেবে তিনি মানুষের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেয়েছেন ঠিকই কিন্তু একজন রাজনীতিক হিসেবে বিশ্বের মানুষের কাছে প্রমাণ করতে চান একজন নারীও সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। আঙুরলতা ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদির ভক্ত। তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান।

আঙুরলতার জন্ম আসামের নলবাড়িতে। পড়াশোনা করেছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ২০১৫ সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন। স্বামীর নাম আকাশদ্বীপ ডেকা। আসামের বাতাদ্রোবা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জিতেছেন তিনি। আঙুরলতা অভিনীত সিনেমাগুলো হলো ‘জুন্দা ইমন গুন্ডা’, ‘বাকোর পুতেক’, ‘সূর্যাস্ত’, ‘হিয়া দিবা কাক’।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ