• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

যশোরে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই আ.লীগ প্রার্থীর

ছিনতাইযশোর: যশোরের কেশবপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের কওমি মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে।

শনিবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থী গাজী সরয়ারের কর্মী-সমর্থকরা ওই কেন্দ্র দখল করে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মওলানা নাসির উদ্দিন জানান, সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ওই কেন্দ্র দখল করে রাখে। পরে সকাল ১০টার দিকে তারা প্রকাশ্যে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়।

মনিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড গুলি চালিয়েছে। এ সময় আধা ঘণ্টার জন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ