• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

জয়পুরহাটে সবকটি ইউপি নির্বাচনে বিজয়ী আ.লীগ

নির্বাচনজয়পুরহাট: শনিবার ৫ম ধাপে অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নের (ইউপি) নির্বাচনে ‘নৌকা’ প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন আহম্মেদাবাদ ইউনিয়নে আলী আকবর মণ্ডল, মাত্রাই ইউনিয়নে আ ন ম শওকত হাবীব তালুকদার লজিক, উদয়পুর ইউনিয়নে ওয়াজেদ আলী, পুনট ইউনিয়নে আব্দুল কুদ্দুস ফকির ও জিন্দারপুর ইউনিয়নে জিয়াউর রহমান জিয়া।

দুটি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনার পর রাতে বেসরকারিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ