• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

ফেনীতে ২০০ ককটেলসহ যুবক আটক

আটকফেনী: ফেনীর সোনাগাজী থেকে ২০০ পিস তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ আমান উল্লাহ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রাম চন্দ্রপুর গ্রামের শুক্কুরে দোকান সংলগ্ন মানিক সওদাগরের নতুন বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২’শ পিস তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটক আমান উল্লাহ উপজেলার দৌলতকান্দি এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আগামী ৪ জুন সোনাগাজীর ইউপি নির্বাচনে নাশকতার জন্যই এ ককটেলগুলো বানানো হচ্ছিলো বলে ধারণা ওসি হুমায়ুনের।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ