• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সুন্দরবনের ডাকাত ‘মাস্টার বাহিনী’ আত্মসমর্পন

মাস্টার বাহিনীবাগেরহাট : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার ডাকাত মাস্টার বাহিনী সদস্যরা আত্মসমর্পণের জন্য অস্ত্র জমা দিয়েছে। রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) কাছে এ অস্ত্র জমা দেয় ডাকাত বাহিনীর সদস্যরা। র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা (৪৫) চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া রোববার  (২৯ মে) সকালে র‌্যাবের কাছে অস্ত্র জমা দেয়। দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের প্রধান বেনজীর আহমেদ চরপুটিয়ায় যাবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বনদস্যুরা তাদের অস্ত্র ও গুলি তুলে দেবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

গত ৩ মে ‘মাস্টার বাহিনী’ স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালকের কাছে আত্মসমর্পণের আগ্রহ জানিয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়া শেষে আজ (রোববার) আত্মসমর্পণের দিনক্ষণ চূড়ান্ত  হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,  মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুল লতিফ একজন মাছ ব্যবসায়ী। ডাকাত মোস্তফার ছোট ভাই কামরুল ২ বছর আগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সূত্র জানা যায়, সুন্দরবনের জেলেদের ত্রাস ছিল ডাকাত মাস্টার বাহিনী। নৌকা ও জেলেদের জিম্মি করে বড় অংকের টাকা মুক্তিপণ দাবি করতো এই মাস্টার বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ