• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনার দাম ভরিতে কমল দেড় হাজার টাকা

সোনাঢাকা: টানা পাঁচ দফা দাম বাড়ার পর সোনার দাম কমেছে। এবার দাম কমছে ভরিতে এক হাজার ৫১৬ টাকা। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এ তথ্য জানিয়েছে।  নতুন দর কার্যকর হবে মঙ্গলবার থেকে।

বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান জানান, এর আগে পাঁচ দফার প্রতিবারই ভরিতে এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, সোমবার পর্যন্ত বিক্রি হয়েছে ৪৭ হাজার ৪১৪ টাকায়।

অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ