নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় দেলোওয়ার হোসেন দুলাল (৪০) নামের আরো এক জেএমবি সদস্যকে আটক করেছে নীলফামারী গোয়েন্দা পুলিশ (ডিবি)। নীলফামারী গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আকতার বলেন. বুধবার ভোর রাতে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা ঘটেরপাড় গ্রামে অভিযান চালিয়ে এ ‘জেএমবি’ সদস্যকে আটক করা হয়।
বুধবার দুপুরে নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী শেষে জেএমবি সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারক।
দুই মাসের ব্যবধানে নীলফামারীর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১১জনকে আটক করা হয়েছে। আটককৃত সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য। এরা জেলায় পুলিশ আইনজীবী, বুদ্ধিজীবীদের হত্যাসহ নাশকতার পরিকল্পনার সাথে জড়িত।