• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

কাল শেষ ধাপের ইউপি নির্বাচন

নির্বাচনসিসি নিউজ : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে সব ধরনের প্রচার বন্ধ হবে। তাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার শেষ হয়েছে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী উপকরণ সংশ্লিষ্ট এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে নেমেছেন। নির্বাচনী অপরাধের শাস্তি প্রদানে নিয়োগ করা হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থা।

ইসি থেকে জানা যায়, ষষ্ঠ ধাপে বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের ২৮ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ৫ ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ