• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬ যাত্রী দিনাজপুরের

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি : বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬ যাত্রীর বাড়ী দিনাজপুরে। তারা হলেন-দিনাজপুর পৌরশহরের বালুডাঙ্গা এলাকার মো. নুরুল ইসলাম সরকারের ছেলে মো. নাজমুল সরকার (৩৫), দিনাজপুর সদর উপজেলার খোদমাধবপুর মিস্ত্রীপাড়ার মৃত আব্দুল আজিজ মিয়া’র ছেলে মো. পারভেজ আলম (৪০), নবাবগঞ্জ উপজেলার ছাবেদগঞ্জ গ্রামের মো. তাজবর রহমানের ছেলে মো. তজিরুল ইসলাম (৩৬), একই উপজেলার আমবাগান গ্রামের শাহ আলমের ছেলে দুলাল হোসেন (৩৬), একই উপজেলা তপনঘাট গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন বেলাল (৪০) ও বিরামপুর উপজেলার দোগাছি গ্রামের মো. শফি মন্ডলের ছেলে মো. আব্দুল হাকিম (৪০)।
শুক্রবার (৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা হতে দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ যাত্রী নিহত হন। পরে সকাল ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন আরো তিনজন মারা যান। এ ঘটনায় অন্তত ২৩ যাত্রী আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে।
হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দিনাজপুরের ৬ জন হলেন, মোখলেছুর রহমান (৫৫), বিরামপুরের আবির উদ্দিন (২৪), একই এলাকার আব্দুল লতিফ (২৫), নবাবগঞ্জের মো. রেজাউল আলম (৩০), ঘোড়াঘাটের শাহানুর আলম (৩০) ও দিনাজপুর সদর উপজেলার আইয়ুব আলী (৬০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ