• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

ছাত্রলীগনেতারা সংবর্ধিত হলো রুপার নৌকা দিয়ে

chilmari p-4-6-16চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রলীগ রুপার নৌকা দিয়ে সংবর্ধনা জানালো বুয়েট শাখা ও জেলা শাখার ছাত্রলীগ নেতাদের। এছাড়াও নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত ৫ চেয়ারম্যানকেও সংবর্ধনা প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ।
চিলমারী উপজেলা ছাত্রলীগ আয়োজিত সন্ধায় উপজেলা মুক্তমঞ্চে সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭১’বীর সৈনিক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জননেতা আব্দুল কুদ্দুছ সরকার। এসময় রুপার নৌকা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার সভাপতি শুভ্র জ্যোতি টীকাদার, সাংগঠনিক সম্পাদক চিলমারীর কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল্লাহ শওকত জীবন, জেলা ছাত্রলীগ সভাপতি খন্দকার মোঃ ওয়াহেদুন্নবী সাগর, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সাকিবকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হওয়ায় নব-নির্বাচিত থানাহাট ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ গওছল হক মন্ডল ও অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান মোঃ আবু তালেব ফকিরকেও সংবর্ধিত করা হয়। এসময় জেলা ও উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন মহলের মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠনটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ