• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে হেরোইন উদ্ধার, মুল হোতা পালিয়েছে

উদ্ধারনীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে শনিবার ভোরে এক হেরোইন ব্যবসায়ীর বাড়ী থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে কিশোরগঞ্জ পুলিশ। তবে উদ্ধার অভিযানের সময় মুল হোতা পালিয়ে গেছে। জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার হেরোইন ব্যবসায়ী রুবেলের (৩৫) সদর ইউনিয়নের যদুমনি গ্রামের বাড়ীতে আজ শনিবার ভোরে কিশোরগঞ্জ পুলিশ হানা দেয়। এসময় বাড়ীর আঙ্গিনায় পুতে রাখা অবস্থায় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ সময় হেরোইন ব্যবসায়ী রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগে রাত ১টায় তার গ্রামের বাড়ী উত্তর দুড়াকুটি থেকে তাকে আটক করে পুলিশ ঘটনাস্থলে নিয়ে আসে। সে উত্তর দুড়াকুটি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এর আগে সে হেরোইন মামলায় গ্রেফতার হয়েছিল। আজ শনিবার সকালে তার ভাতিজা দশম শ্রেণীর ছাত্র শাকিলকে গ্রেফতার করে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোন প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় রুবেলকে আসামী করে মাদক মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ