• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

দিনাজপুরে এসকোয়্যার প্লাস্টিকস লিমিটেডের মতবিনিময়

Esquire Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এসকোয়্যার প্লাস্টিকস লিমিটেডের উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরের ষষ্ঠিতলাস্থ মেসার্স রিশাদ এন্টারপ্রাইজ প্রাঙ্গণে হকারদের এক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে কোম্পানীর পণ্য সম্পর্কে ফেরিওয়ালা বা হকারদের উৎসাহ প্রদানের লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসকোয়ার প্লাষ্টিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোম্পানীর উপ-মহাব্যবস্তাপক মো. খায়ের উল আহসান টিপু, কোম্পানীর এরিয়া ম্যানেজার মো. আজিজার রহমান। অনুষ্ঠানে কোম্পানীর বর্তমান পণ্যের গুণগত মান ও ভবিষ্যতে যেসব নতুন পণ্য সংযোজিত হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া হকার ও ব্যবসায়ীদের জন্য কোম্পানীর নানা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকোয়্যার প্লাস্টিকস লিমিটেড (এসকোয়্যার গ্রুপের একটি সহযোগি প্রতিষ্ঠান) প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তার উৎপাদিত উন্নতমানের প্লাস্টিক সামগ্রী অত্যন্ত সুনামের সাথে দেশে ও বিদেশে বাজারজাত করে আসছে। বাজারজাত প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ধাপে কাজ করে। যার অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল ধাপ হচ্ছে ফেরিওয়ালা বা হকার। যারা তাদের পণ্যকে ব্যবহারকারীদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। এসব  ফেরিওয়ালা বা হকারদের মাধ্যমে প্রতিষ্ঠানটি পণ্যব্যবহারকারীদের মতামত বা পরামর্শগুলো সরাসরি জানতে পারে। পণ্যব্যবহারকারীদের মতামত বা পরামর্শকে এসকোয়্যার প্লাস্টিকস সর্বদাই গুরুত্ব সহকারে বিবেচনা করে, যা প্রতিষ্ঠানের নতুন নতুন পণ্যের চাহিদা, গুণগতমান ও নতুন পণ্যের ডিজাইন তৈরি ও উৎপাদনে সহায়তা করে।
অনুষ্ঠান শেষে আগত অতিথিদের এসকোয়্যার প্লাস্টিকস লিমিটেড’র পক্ষ থেকে আপ্যায়ন ও উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ