নীলফামারী প্রতিনিধি: ইউনিয়ন পরিষয়দ ৬ষ্ঠ দফা নির্বাচনে নীলফামারীর সদরের ১টি ও সৈয়দপুর উপজেলার ৫টিসহ মোট ৬টি ইউনিয়নে ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী, একটিতে বিএনপি প্রার্থী ও একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকমর্তাগণ এ ফলাফল ঘোষণা করেন বলে জানান জেলা নির্র্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন।
আওয়ামী লীগ:
নীলফামারীর উপজেলার সদর উপজেলার চাপড়াসরমজানী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ১৭১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম প্রামাণিক আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৫৫৯ ভোট পান।
সৈয়দপুর উপজেলার কাশিরাম বেল পুকুর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এনামুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতীদ্বন্দ্বী জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. লানচু হাসান চৌধুরী গোলাপ ফুল প্রতীক নিয়ে ৪ হাজার ৭৯৫ ভোট পান।
বোতলাগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হেলাল চৌধুরী নির্র্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৫৫৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতীদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার ঘোড়া প্রর্তীক নিয়ে ৫ হাজার ৯৭ ভোট পান।
আ.বিদ্রোহী:
বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শ্রী. প্রনোবেশ চন্দ্র বাগচী নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহাজাদা সরকার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৭৭৭ ভোট পান।
বিএনপি:
কামারপুকুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম লোকমান নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৩ হাজার ৩৭৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী বতর্র্মান চেয়ারম্যান জিকো আহমেদ নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ১৩৩ ভোট পান।
স্বতন্ত্র:
খাতামধুপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী পুনরায় নির্র্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ১৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগ দলী প্রার্থী মাসুদ রানা বাবু পাইলট নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৬ ভোট পান।